NEWS

‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে ধানের শীষে ভোট চাইলেন আওয়ামী লীগের নেতারা

মাদারীপুর-১ (শিবচর) আসনে বিএনপির প্রার্থী নাদিরা আক্তারের উঠান বৈঠকে উপস্থিত হয়েছেন দীর্ঘদিন পলাতক থাকা কার্যক্রম–নিষিদ্ধ আওয়ামী লীগের আলোচিত অন্তত ২০ জন নেতা-কর্মী। বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে তাঁরা এই উঠান বৈঠকে হাজির হয়ে দিয়েছেন বক্তব্য। ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে চেয়েছেন ধানের শীষে ভোটও। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় শিবচর পৌরসভার খান বাড়িতে অনুষ্ঠিত এক উঠান বৈঠকে এ ঘটনা ঘটে।

আওয়ামী লীগের এসব নেতার দাবি, তাঁরা সাবেক চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী লিটনের নির্দেশে ধানের শীষের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারে সমর্থন জানাচ্ছেন। আওয়ামী লীগের এমন প্রচারকে ঘিরে স্থানীয় রাজনীতিতে নতুন করে আলোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে।

Shares:
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *